কার্যক্ষমতা ও খরচ কমাতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরিতে কাজ করছে কাকাও। কাকাওয়ের প্রধান নির্বাহী হং ইউন-তায়েক আয় প্রতিবেদন প্রকাশের সময় জানান, বর্তমানে যে হাইপারস্কেল মডেল রয়েছে সেটি সব ক্ষেত্রে উন্নত ব্যবহারিক অভিজ্ঞতা দিতে সক্ষম হবে না। তিনি আরো জানান, অনেক এআই মডেল প্রকাশ্যে এসেছে। হং আরো জানান, প্রযুক্তি কোম্পানিটির কোরিয়ান ভাষানির্ভর এআই মডেল কোজিপিটিও একই সঙ্গে প্রকাশ্যে আসবে। কোরিয়া হেরাল্ড