বাংলাদেশের সর্ববৃহৎ ওয়ান-স্টপ সার্ভিস প্লাটফর্ম হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ওয়ান ট্যাপ। পেশাদারত্ব, নির্ভুলতা ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে ওয়ান ট্যাপ ডিজিটাল সার্ভিস সলিউশনের মাধ্যমে একটি নতুন যুগের সূচনা করছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাজীবুল হাসান জানান, মাত্র এক ক্লিকেই গ্রাহকরা এখন প্রয়োজনীয় সব ধরনের সেবা পাবেন, যা একটি প্লাটফর্মে একীভূত করা হয়েছে। দেশের সবচেয়ে বড় অনলাইন সার্ভিস প্লাটফর্ম হিসেবে ওয়ান ট্যাপ সার্ভিসে ১০০টির বেশি সেবা এক ছাদের নিচে সরবরাহ করবে। গৃহস্থালি যন্ত্রপাতি মেরামত, বৈদ্যুতিক ও স্যানিটারি কাজ, ভ্রমণ ও ট্রিপ বুকিং, নিরাপত্তাসেবা, বাসা বদল ও আরো অসংখ্য পরিষেবা এখন অ্যাপ এবং কল সেন্টারের মাধ্যমে সহজেই বুক করা যাবে।—বিজ্ঞপ্তি