টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ অথির সঙ্গে যুক্ত প্রায় ৩ কোটি ৩০ লাখ ফোন নম্বর ফাঁস হয়েছে বলে জানিয়েছে অ্যাপটির মূল প্রতিষ্ঠান টুইলিও। খবর গিজমোচায়না।
চলতি সপ্তাহে ব্লগ পোস্টে সংস্থাটি জানায়, এ নিরাপত্তা সমস্যা অননুমোদিত এন্ডপয়েন্টের কারণে হয়েছে, যা অথি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ডাটায় প্রবেশের অনুমতি দেয়। এতে পাসওয়ার্ড ও অন্য কোনো সংবেদনশীল তথ্য ছাড়া শুধু অথির সঙ্গে যুক্ত অ্যাকাউন্টের ফোন নম্বরগুলো ফাঁস হয়েছে।
গিজমোচায়নার প্রতিবেদনে বলা হয়, শাইনিহান্টার নামে একটি হ্যাকিং গ্রুপ এ তথ্য ফাঁসের জন্য দায়ী। তারা হ্যাকিং ফোরামে ৩ কোটি ৩০ লাখ নম্বরসংবলিত একটি ফাইল ফাঁস করেছে। ক্লাউড কমিউনিকেশন কোম্পানি টুইলিও তাদের অথি অ্যাপ ব্যবহারকারীদের অ্যাপটির নতুন ভার্সন আপডেট করতে বলেছে। এছাড়া অননুমোদিত স্থানান্তর রোধ করতে একটি পাসকোড দিয়ে সিম কার্ড সুরক্ষিত করতে বলা হয়েছে। অ্যাপটির বিকল্প হিসেবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইজেস অথেন্টিকেটর অ্যাপটি ব্যবহারের পরামর্শ দিয়েছে টুইলিও।
একটি অফিশিয়াল স্টেটমেন্টে টুইলিওর পক্ষ থেকে বলা হয়, ‘টুইলিও নিরাপত্তা-সংক্রান্ত রেসপন্স টিম সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আপডেট প্রদান করবে।










