নিনতেন্দো সুইচ অনলাইন লাইব্রেরিতে গেম বয় কনসোলের দুটি ক্ল্যাসিক গেম যুক্ত করা হয়েছে— ডনকি কং (১৯৯৪) ও মারিও’স পিক্রস (১৯৯৫)। ডনকি কং আর্কেড সংস্করণের সম্প্রসারিত রূপ, যেখানে প্রায় ১০০টি লেভেল রয়েছে। যেখানে মারিও পলিনকে ডনকি কংয়ের কাছ থেকে উদ্ধার করে। সুপার গেম বয়ের পরবর্তী বিকাশ এতে অন্তর্ভুক্ত নয়, তবে গেমটি এখনো উপভোগ্য। মারিও’স পিক্রস একটি ধাঁধার গেম, যেখানে খেলোয়াড়দের বক্স কেটে লুকানো ছবি বের করতে হয়। উভয় গেমই বর্তমানে নিনতেন্দো সুইচ অনলাইন গ্রাহকদের জন্য উন্মুক্ত। খবর এনগ্যাজেট
নিনতেন্দো সুইচ অনলাইনে খেলা যাবে নব্বইয়ের দশকের দুই গেম
নিনতেন্দো সুইচ অনলাইন লাইব্রেরিতে গেম বয় কনসোলের দুটি ক্ল্যাসিক গেম যুক্ত করা হয়েছে— ডনকি কং (১৯৯৪) ও মারিও’স পিক্রস (১৯৯৫)।










