সম্প্রতি ২৬০ হার্টজ রিফ্রেশ রেটের কিউএইচডি প্যানেলের ২৭ ইঞ্চি মনিটর উন্মোচন করে এওসি। এর সঙ্গে এবার ৩৪ ইঞ্চির আরেকটি কার্ভড গেমিং মনিটর বাজারে এনেছে কোম্পানিটি। এতে উচ্চ রেজল্যুশন ও হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল রয়েছে। এওসি গেমিং সিউই৩৪জি২এক্সপি/বিকে মনিটরে ১৫০০আপর কার্ভেচার রেডিয়াস দেয়া হয়েছে। রিফ্লেকশন বা প্রতিফলন কমানোর জন্য এতে অ্যান্টিগ্লেয়ার (এজি) প্যানেল ট্রিটমেন্ট রয়েছে এবং এর রেজল্যুশন ৩৪৪০*১৪৪০। মনিটরটিতে ১৮০ হার্টজের রিফ্রেশ রেট ও ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম সুবিধা রয়েছে, যা গেমিংয়ে উন্নত অভিজ্ঞতা দেবে। এতে অ্যাডাপ্টিভ সিংক ফিচারও আছে। কার্ভড মনিটরটিতে স্মার্ট ইমেজ, ১০ বিট কালার, ২ ওয়াটের ২টি স্পিকার, একটি কেনসিংটন লক ও কুইক রিলিজ ফিচার রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে এতে দুটি এইচডিএমআই ২.০, দুটি ১.৪ ডিসপ্লেপোর্ট, চারটি ইউএসবি ডাউনস্ট্রিম পোর্ট ও একটি অডিও আউটপুট পোর্ট রয়েছে। চলতি মাসের মাঝামাঝি থেকে মনিটরটি ৩৩৯ পাউন্ড ব্যয়ে কেনা যাবে। গিজমোচায়না
১৮০ হার্টজ রিফ্রেশ রেটসহ এওসির নতুন কার্ভড গেমিং মনিটর
সম্প্রতি ২৬০ হার্টজ রিফ্রেশ রেটের কিউএইচডি প্যানেলের ২৭ ইঞ্চি মনিটর উন্মোচন করে এওসি।










