মেটা মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এবং টিকটক ব্যবহারকারীর তথ্য সবচেয়ে বেশি সংগ্রহ করে। প্রাইভেসি ফোকাসড প্রযুক্তি প্রতিষ্ঠা ইনকগনির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় সবচেয়ে পিছিয়ে এসব অ্যাপ। খবর টেক রাডার।

ইনকগনির তথ্যানুযায়ী ব্যবহারকারীর তথ্য সুরক্ষার দিক থেকে যথেষ্ট শক্তিশালী নয় ইলোন মাস্কের এক্সও। তবে কিছু ক্ষেত্রে এটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের তুলনায় কিছুটা ভালো ফলাফল দেখিয়েছে। ফলে সামগ্রিকভাবে প্রাইভেসি রÅvংকিংয়ের তালিকায় মাঝামাঝি অবস্থানে রয়েছে এক্স।

ইনকগনির গবেষকরা বিশ্বের ১৫টি সবচেয়ে জনপ্রিয় সামাজিক মিডিয়া প্লাটফর্ম পরীক্ষা করেছেন। তারা প্রতিটি প্লাটফর্মের ব্যবহারকারীর তথ্য সুরক্ষা পরীক্ষা করেছেন ১৪টি প্রাইভেসি মানদণ্ডের মাধ্যমে, যা ছয়টি প্রধান বিভাগে ভাগ করা হয়েছে।

এর মধ্যে আছে তথ্য সংগ্রহ, স্বচ্ছতা, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তথ্য ব্যবহার, নিয়ম লঙ্ঘন, ব্যবহারকারীর নিয়ন্ত্রণ ও তথ্যে সহজ প্রবেশাধিকার। এসব মানদণ্ড ব্যবহার করে গবেষকরা নির্ধারণ করেছেন কোন প্লাটফর্ম কতটা ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করছে এবং কোনগুলো ঝুঁকিপূর্ণ।

২০২৫ সালের প্রাইভেসি রÅvংকিংয়ে ডিসকর্ড, পিনটারেস্ট ও কোরা অন্যান্য প্লাটফর্মের তুলনায় ব্যবহারকারীর প্রাইভেসি রক্ষায় অনেক এগিয়ে আছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রভিত্তিক মেসেজিং ও ভয়েস চ্যাট প্লাটফর্ম ডিসকর্ড এ তালিকায় শীর্ষে রয়েছে। কারণ প্লাটফর্মটি জেনারেটিভ এআই তৈরিতে ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে না। এছাড়া এটি অন্যান্য সাধারণ ঝুঁকিও এড়াতে সক্ষম হয়েছে, যেমন তথ্য ফাঁস।

প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত তথ্য সংগ্রহ ও গোপনীয়তা লঙ্ঘনের দায়ে আগেও জরিমানা সামলিয়েছে এক্স। তবু কিছু ক্ষেত্রে এটি মেটা ও টিকটকের তুলনায় এর অবস্থান অনেকটাই ভালো। ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট মুছে ফেলা সহজ এবং অন্যান্য প্লাটফর্মের তুলনায় সরকারি সংস্থার সঙ্গে তথ্য শেয়ার করার হারও কম।

২০২৫ সালে এসে এআই এবং তথ্য ব্যবহার সম্পর্কিত উদ্বেগ সামাজিক মিডিয়ার রÅvংকিংয়ে গত বছরের তুলনায় অনেক বেশি প্রভাব ফেলেছে। কারণ অনেক প্লাটফর্ম ব্যবহারকারীর তথ্য জেনারেটিভ এআই বা অন্যান্য আই মডেল প্রশিক্ষণে ব্যবহার করছে। পাশাপাশি ব্যবহারকারীরাও আরো সচেতন হয়েছে তাদের তথ্য ব্যবহার নিয়ে। এছাড়া আগের তুলনায় এআইয়ের ব্যবহার অনেক বিস্তৃত হওয়ায় গোপনীয়তা নিয়ে ঝুঁকিও বেড়েছে।