৬৫ ও ৪০ ন্যানোমিটারের চিপ তৈরিতে ভারতে কারখানা স্থাপনে পুনরায় প্রস্তাব দিয়েছে ইসরায়েলের কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টর। যদিও আগের সহযোগী প্রতিষ্ঠান আবুধাবিকেন্দ্রিক নেক্সট অরবিট ভেঞ্চারস টাওয়ারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। চুক্তি ভঙ্গ করে নতুন সহযোগী প্রতিষ্ঠান বিসি জিন্দাল গ্রুপের সঙ্গে পুনরায় কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে টাওয়ার। জিন্দাল গ্রুপও একটি সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা স্থাপনে একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে।—ইটি টেলিকম