ওয়্যারেবল প্রযুক্তিতে অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে ডিজিটাল হেলথ বা স্বাস্থ্যসেবাভিত্তিক প্রযুক্তিকে মূল হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছে স্যামসাং। বিশ্বব্যাপী চিকিৎসা খরচ বাড়ার পাশাপাশি এখন হাসপাতালের ওপর নির্ভর না করে ঘরে থেকেই বার্ধক্যকাল পার করার প্রবণতা বাড়ছে। স্যামসাংয়ের ডিজিটাল হেলথ বিভাগের প্রধান হন পাক জানান, এমন বাস্তবতায় নিজেদের স্মার্টঘড়িকে একটি প্রয়োজনীয় স্বাস্থ্যসঙ্গী করতে চাইছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। উল্লেখ্য, গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে স্মার্টওয়াচের বাজারে ২০ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষে ছিল অ্যাপল এবং একই সময় স্যামসাংয়ের হিস্যা ছিল ৬ শতাংশ। খবর সিএনএন
স্মার্টওয়াচের বাজার দখলে অ্যাপলকে টপকাতে চায় স্যামসাং
ওয়্যারেবল প্রযুক্তিতে অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে ডিজিটাল হেলথ বা স্বাস্থ্যসেবাভিত্তিক প্রযুক্তিকে মূল হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছে স্যামসাং।










