নয়দায় অবস্থিত কারখানায় প্রিমিয়াম সেগমেন্টের এক্স১০০ স্মার্টফোন উৎপাদন শুরু করেছে ভিভো। এছাড়া ভারতে উৎপাদিত স্মার্টফোন ভুটান ও মালয়েশিয়ায় রফতানি শুরু করেছে কোম্পানিটি। ২০২২ সালে সৌদি আরব ও থাইল্যান্ডে মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন রফতানি শুরু করে চীনের প্রযুক্তি কোম্পানিটি। নভেম্বরে চীনের বাজারে এক্স১০০ ও এক্স১০০ প্রো উন্মোচন করে ভিভো। বর্তমানে বিশ্ববাজারে ডিভাইসগুলো সরবরাহে এ উদ্যোগ নেয়া হয়েছে। কোম্পানির সূত্রানুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে স্মার্টফোনগুলোর সরবরাহ শুরু হতে পারে। ইটি টেলিকম
ভারতে এক্স১০০ স্মার্টফোনের উৎপাদন শুরু ভিভোর
নয়দায় অবস্থিত কারখানায় প্রিমিয়াম সেগমেন্টের এক্স১০০ স্মার্টফোন উৎপাদন শুরু করেছে ভিভো।










