সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আগামী সপ্তাহে গ্রক চ্যাটবটের নতুন সংস্করণ চালু করা হবে। সম্প্রতি প্লাটফর্মে দেয়া এক পোস্টে এ কথা জানান এআই স্টার্টআপ এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক। এক বিবৃতিতে এক্সএআই জানায়, গ্রক চ্যাটবটটির উন্নত ভার্সন হচ্ছে ১.৫। এক্স প্লাটফর্মের ব্যবহারকারী ও পরীক্ষকদের প্রথমে এটি ব্যবহারের সুবিধা দেয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে ইলোন মাস্ক জানান, শিগগিরই চ্যাটবটটির ভার্সন টু উন্মোচন করা হবে। রয়টার্স