দ্রুত সময়ের মধ্যে চার্জ সম্পন্নে ৬৭ ওয়াটের সুপারভিওওসি প্রযুক্তিযুক্ত নতুন স্মার্টফোন উন্মোচন করেছে ভিভো। ফুল এইচডিপ্লাস অ্যামোলেড ডিসপ্লে ও নতুন ডিজাইনের ডিভাইসটিতে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মেমোরি এক্সটেনশন ফিচার থাকায় আরো ৮ জিবি র‍্যাম পাওয়া যাবে। 

অপো এ৭৮ সেলফোনে থাকা ৬৭ ওয়াটের সুপারভিওওসি ফ্ল্যাশ চার্জ মাত্র ১৫ মিনিটেই পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ৪৩ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে। 

ফোনটির ডিসপ্লেতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ এবং ১৮০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং। আলট্রা ভলিউম মোড এবং রিয়াল এইচডি ৩.০ সাউন্ডসহ ডুয়াল স্টেরিও স্পিকার সব জায়গাতেই সুবিধা দেবে। এ৭৮-এ ট্রিপল ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে। ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরায় ইচ্ছেমতো প্রাত্যহিক জীবনের মুহূর্তগুলো ধারণ করা যাবে। আর সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

অ্যাকুয়া গ্রিন এবং মিস্ট ব্ল্যাক এ দুই রঙে সেলফোনটি কেনা যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৯০ টাকা।