কভিড-১৯ মহামারী ও লকডাউনের সময় ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্লুজিন্সে বড় বিনিয়োগ করেছিল ভেরিজন। তবে বিনিয়োগ করলেও অ্যাপটি সেভাবে সবার কাছে পরিচিতি পায়নি। যে কারণে অ্যাপটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ব্যবহারকারীদের ই-মেইল বার্তার মাধ্যমে এ বিষয়ে জানিয়ে দিয়েছে টেলিকম জায়ান্টটি। দ্য ভার্জ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাজারে ক্রমাগত বিভিন্ন পরিবর্তনের কারণে যোগাযোগের জন্য নির্মিত অ্যাপটি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। টেকটাইমস