জেনেটিক টেস্টিং ফার্ম টোয়েন্টিথ্রিঅ্যান্ডমি হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য ফাঁসের কথা জানিয়েছে। তাদের প্রকাশিত তথ্যমতে, হ্যাকাররা প্রায় ১৪ হাজার গ্রাহকের অ্যাকাউন্ট অ্যাকসেস করেছে। এতে তাদের ১ কোটি ৪০ লাখেরও বেশি গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাকিংয়ের কারণে ব্যবহারকারীদের প্রোফাইলের তথ্য ফাঁস হয়েছে। যার মধ্যে রয়েছে পূর্বপুরুষের তথ্য ও অনেক গ্রাহকের স্বাস্থ্য সম্পর্কিত বিবরণী। আক্রমণকারীরা ডিএনএ রিলেটিভস ফিচারের মাধ্যমে শেয়ার করা অন্যান্য ব্যবহারকারীর পূর্বপুরুষদের প্রোফাইল তথ্য সংবলিত ফাইলগুলোও হাতিয়ে নিয়েছে। প্রতিষ্ঠানটি ফাঁস হওয়া তথ্য অপসারণের জন্য কাজ করছে। তথ্য ফাঁসের ঘটনার মামলার মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া সরকারি সংস্থাগুলোর অনুসন্ধানেও সাড়া দিয়েছে। টেকরাডার
সাইবার হামলা ও তথ্য ফাঁসের শিকার টোয়েন্টিথ্রিঅ্যান্ডমি
জেনেটিক টেস্টিং ফার্ম টোয়েন্টিথ্রিঅ্যান্ডমি হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য ফাঁসের কথা জানিয়েছে।










