অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উইজেটে পরিবর্তন এনেছে মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই। এতে যে শুধু পরিবর্তন আনা হয়েছে তা নয়, পাশাপাশি ডিজিটাল যুগের অন্যতম অনুষঙ্গ হিসেবে উপস্থাপন করা হয়েছে। দুই বছরের বিরতি শেষে কয়েক লাখ ব্যবহারকারীর জন্য নতুন ডিজাইনের দুটি উইজেট নিয়ে আসা হয়েছে। প্রথমটি সাধারণ উইজেট, এটি সাধারণ ব্যবহারের জন্য। দ্বিতীয়টি সাধারণ চাহিদা পূরণের পাশাপাশি পার্সোনালাইজড রিকমেন্ডেশনও দেয়। ৮.৮.৫০ ভার্সনের সঙ্গে উইজেট দুটি চালু করা হয়েছে। গিজমোচায়না