গ্যালাক্সি স্টার্টফোনগুলোয় ইন হাউজ ইন্টারনেট ব্রাউজার সুবিধা দিয়ে থাকে স্যামসাং। এবার উইন্ডোজভিত্তিক কম্পিউটারের জন্যও ব্রাউজার নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ব্যবহারকারীরা মাইক্রোসফট স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারবেন। খবর গিজমোচায়না।
উইন্ডোজে স্যামস্যাং ইন্টারনেট ব্রাউজার বেশ আকর্ষণীয় বলে দাবি করেছে কোম্পানি। এর মাধ্যমে ব্রাউজিং ডাটা যেমন—হিস্টোরি, বুকমার্ক এবং ফোন ও পিসির মধ্যে খোলা ট্যাবগুলো সিঙ্ক করা যাবে।
বর্তমানে স্যামসাং ইন্টারনেটের উইন্ডোজ সংস্করণ এখনো নতুন। ফলে স্যামসাং অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা যাবে। তবে সিঙ্ক সুবিধা এখনো সীমিত রাখা হয়েছে। পাসওয়ার্ড সিঙ্ক করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপাতত চালু হয়নি।
উইন্ডোজে স্যামস্যাং ইন্টারনেটের অ্যান্ড্রয়েড ভার্সনের চেয়ে কিছু বেশি ফিচার রয়েছে। যেমন অ্যাড ব্লকার এবং অ্যান্টি ট্র্যাকিং।










