কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ডিজিটাল ডিভাইস নিয়ন্ত্রণ দিনে দিনে খুব সাধারণ ঘটনায় পরিণত হচ্ছে। এ প্রযুক্তিকে আরো এক ধাপ এগিয়ে নিতে মাইক্রোসফটের নিজস্ব এআই পরিষেবা কোপাইলটে নতুন ফিচার এসেছে। এর মাধ্যমে উইন্ডোজ ইলেভেন কম্পিউটার থেকে ব্যবহারকারীরা তাদের অ্যান্ড্রয়েড ১৪ স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারবেন। নতুন ফিচারটি টেক্সট মেসেজ পাঠানো ও গ্রহণ, কনটাক্ট লিস্টে প্রবেশ ও সার্চ, অ্যালার্ম সেটসহ সাধারণ কাজ করতে সক্ষম। খবর উইন্ডোজ লেটেস্ট