ভারতের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য মিড রেঞ্জ ও বাজেট স্মার্টফোন সেগমেন্টে মনোযোগ বাড়াচ্ছে রিয়েলমি। চীনা কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট ও সিএমও চেজ জু জানান, ভারতের বাজার তীব্র প্রতিযোগিতামূলক এবং কোম্পানি সেখানে নিজেদের অবস্থান শক্তিশালী করতে আগ্রহী। এ কারণে প্রিমিয়াম সেগমেন্টের পরিবর্তে ভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে মিড ও বাজেট সেগমেন্টে একাধিক ফিচারযুক্ত স্মার্টফোন বাজারজাত করা হবে। ইটি টেলিকম