আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন ক্যাপশন মেসেজ এডিটিং ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ছবি, ভিডিও, জিআইএফ, ডকুমেন্টসহ সব মিডিয়া ফাইলের ক্যাপশন পরিবর্তনের সুবিধা দেবে। ফাইল পাঠানো হলেও এ ফিচার কাজ করবে। খবর গিজমোচায়না।
দুটি প্লাটফর্মের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের হালনাগাদ ভার্সন ইনস্টল করার পর ফিচারটি ব্যবহার করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে উন্মোচনের পর সবার কাছে ফিচারটি পৌঁছে দিতে বেশ কিছুটা সময় নিয়েছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। সম্প্রতি ক্যাপশনসহ পাঠানো কোনো মেসেজ লম্বা সময় চেপে ধরে রাখলেই ফিচারটি উপস্থিতি সম্পর্কে জানা যাবে।
এডিটিংয়ের সুবিধা দেয়া ফিচারটিতে একটি সমস্যা রয়েছে। সেটি হলো মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট অতিবাহিত হলে পরে এডিট করা যাবে এবং যে ডিভাইস থেকে মেসেজ পাঠানো হয়েছে এডিটের জন্য সেটিই ব্যবহার করতে হবে।
সুবিধাটি মেসেজ পাঠানোর পর এর যথার্থতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়তা করবে বলে দাবি সংশ্লিষ্টদের।
এটি ছবি, ডকুমেন্টসহ অন্যান্য ফাইলের ক্যাপশন পরিবর্তনে ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দেবে।
ফিচারটি ব্যবহারের জন্য প্রথমেই হালনাগাদ ভার্সনের অ্যাপ ইনস্টল করতে হবে। এরপর আগে কথোপকথন করা যেকেনো অ্যাকাউন্টে প্রবেশ করে যেকোনো মেসেজ লম্বা সময় চেপে ধরে রাখতে হবে। যদি ফিচার চালু থাকে তাহলে সেখানে এডিট ক্যাপশন অপশন দেখা যাবে।










