ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের টি১ (টিওয়ান) স্মার্টফোন নিয়ে করা ‘মেড ইন ইউএসএ’ দাবিটি এখন আর নেই। প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে দেখা গেছে, ‘যুক্তরাষ্ট্রে তৈরি’ স্লোগান বদলে ব্যবহার করা হচ্ছে ‘প্রাউডলি আমেরিকান’, যার অর্থ দাঁড়ায় আমেরিকান মূল্যবোধে তৈরি। এছাড়া ফোনটির কিছু স্পেসিফিকেশনেও পরিবর্তন এসেছে, বিশেষ করে স্ক্রিন সাইজে। সেই সঙ্গে র‍্যাম সম্পর্কিত তথ্য মুছে ফেলা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসে নতুন মোবাইল পরিষেবা ও একটি স্মার্টফোনের ঘোষণা দেয় ট্রাম্প অর্গানাইজেশন। তখন ফোনটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রে তৈরি হবে বলে দাবি করা হয়। খবর এনগ্যাজেট