সাবেক টুইটার ও বর্তমান এক্সের সঙ্গে প্রতিযোগিতার জন্য থ্রেডস নামে নতুন প্লাটফর্ম চালু করেছে মেটা। এতদিন সেলফোনে এটি ব্যবহার করা যেত। চলতি সপ্তাহে ওয়েব ভার্সনও চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের এ সোশ্যাল মিডিয়া জায়ান্ট। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। অ্যাপ চালুর সময় মেটা ওয়েব ভার্সন উন্মুক্ত করেনি, যা নিয়ে ব্যবহারকারীরা হতাশা ব্যক্ত করেছেন। সিইও মার্ক জাকারবার্গ জানান, সার্চ রেজাল্টের উন্নয়নের পাশাপাশি নতুন ফিচার যুক্ত করতে কাজ করছে কোম্পানিটি। দ্য ভার্জ