সেন্ড না করা অসম্পূর্ণ মেসেজ সেভ রাখতে নতুন ড্রাফট ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে প্লাটফর্মটিতে কোনো মেসেজ টাইপ করে না পাঠালে তা ড্রাফট আকারে সেভ হয়ে থাকবে। অসম্পূর্ণ টেক্সটগুলো ট্র্যাক করার জন্য মেসেজের পাশে ‘ড্রাফট’ শব্দটি সবুজ ও বোল্ড করে দেখানো হবে। এছাড়া সহজে খুঁজে পেতে ড্রাফটটি ইনবক্সের মেসেজের তালিকায় একদম শীর্ষে থাকবে। ফিচারটি বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। খবর দ্য ভার্জ
অসম্পূর্ণ মেসেজ সেভ রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
সেন্ড না করা অসম্পূর্ণ মেসেজ সেভ রাখতে নতুন ড্রাফট ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ।










