সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করে ব্যবহার করা যায়। মেটা মালিকানাধীন আরেক প্লাটফর্ম হোয়াটসঅ্যাপও একটি ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালুতে কাজ করছে। এটি চালু হলে ব্যবহারকারীরা একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট সহজে ব্যবহার করতে পারবেন। বর্তমানে বেটা ভার্সনের পরীক্ষকদের জন্য ফিচারটি নিয়ে এসেছে মেসেজিং প্লাটফর্মটি। খবর গিজমোচায়না।
একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের ফিচারটি সবার জন্য দরকারি। ব্যবহারকারীরাও দীর্ঘদিন থেকে এটি চালুর আবেদন জানিয়ে আসছিলেন। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার ওয়েবসাইট ওয়াবেটাইনফো প্রথম এ প্রতিবেদনের বিষয়ে জানতে পেরেছে। তাদের মতো অ্যান্ড্রয়েড বেটা ২.২৩.১৭.৭ ও ২.২৩.১৭.৮ ভার্সনে ফিচারটি রয়েছে।
হোয়াটসঅ্যাপের সেটিংসে কিউআর কোডের পাশে থাকা আইকনে ক্লিক করে বেটা পরীক্ষকরা মাল্টি-অ্যাকাউন্ট ফিচার আছে কিনা সে বিষয়টি যাচাই করতে পারবেন। যদি ফিচার চালু থাকে তাহলে একবারে নিচের দিকে একটি কার্ড আসবে এবং সেখানে আরেকটি অ্যাকাউন্ট যুক্ত করার কথা লেখা থাকবে। সেখানে ফোন নাম্বার ও পাসওয়ার্ড দেয়ার মাধ্যমে আরেকটি অ্যাকাউন্ট যুক্ত করা যাবে। অ্যাকাউন্ট পরিবর্তনে একই আইকনে ক্লিক করে ব্যবহারকারীরা সুইচ করতে পারবেন।










