সোশ্যাল মিডিয়া অ্যাপ স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা শিগগিরই আইফোনের লক স্ক্রিন থেকে সরাসরি অ্যাপটির ক্যামেরা চালু করতে পারবেন। আপডেটটি নতুন আইওএস ১৮ অপারেটিং সিস্টেমের মাধ্যমে সম্ভব হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। নতুন বাটনটি চাপ দিলে স্ন্যাপচ্যাটের ‘ক্যামেরা অনলি’ মোড চালু হবে। এ মোডে লক স্ক্রিন থেকে শুধু ছবি তোলা যাবে, কিন্তু ফিল্টার যোগ করতে বা কিছু পোস্ট করতে ফোনটি আনলক করতে হবে এবং স্ন্যাপচ্যাট অ্যাপটি খুলতে হবে। খবর এনগ্যাজেট