গুগলের মোবাইল অপারেটিং সিস্টেমের আসন্ন সংস্করণ অ্যান্ড্রয়েড ১৬-তে ‘রিচ অনগোয়িং নোটিফিকেশনস’ নামে একটি নতুন ফিচার আসতে পারে। এর মাধ্যমে স্থায়ী নোটিফিকেশনগুলোকে স্ট্যাটাস বারে দেখা যাবে, যা আইফোনের লাইভ অ্যাক্টিভিটিস ফিচারের মতো। এসব নোটিফিকেশন স্ট্যাটাস বারে দৃশ্যমান থাকে এবং ব্যবহারকারী বা অ্যাপ দ্বারা বন্ধ না করা পর্যন্ত ধারাবাহিক আপডেট প্রদান করে। গুগল বলছে, নোটিফিকেশনগুলো একটি পিল-শেপ ডিজাইন ও কাস্টমাইজ করা রঙের হবে, যা গুরুত্বপূর্ণ তথ্য সহজেই দেখতে সাহায্য করবে। খবর দ্য ভার্জ