মাইক্রোসফট বিগ সার্চ ইঞ্জিনসহ অন্যান্য সার্ভিস কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবারো অনলাইনে ফিরে এসেছে। এদিকে বিশ্বব্যাপী ৫ ঘণ্টা ধরে বন্ধ থাকার কারণে ওয়েব, মোবাইল ও উইন্ডোজে কোপাইলট, চ্যাটজিপিটির ইন্টারনেট সার্চ, ডাকডাকগোর মতো থার্ড পার্টি পরিষেবাগুলো সমস্যার সম্মুখীন হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মাইক্রোসফট জানিয়েছে, তারা সমস্যার কারণ অনুসন্ধানে তদন্ত করছে। ধারণা করা হচ্ছে বিং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসে (এপিআই) সমস্যার কারণে এটি হয়েছে। মাইক্রোসফট এখনো সমস্যাটির প্রকৃত কারণ জানায়নি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
মাইক্রোসফট বিং সার্চ সার্ভিস ডাউন থাকার পর অনলাইনে ফিরছে
মাইক্রোসফট বিগ সার্চ ইঞ্জিনসহ অন্যান্য সার্ভিস কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবারো অনলাইনে ফিরে এসেছে।










