মেসেজিংয়ের জন্য ব্যবহৃত প্লাটফর্ম টেলিগ্রামে একাধিক আপডেট এসেছে। এগুলোর মধ্যে অ্যাকসেসিবিলিটি ফিচারের অংশ হিসেবে ভয়েস ও ভিডিও মেসেজ ট্রান্সক্রিপশনের সুবিধা রয়েছে। আইওএস ও অ্যান্ড্রয়েডের হালনাগাদ ভার্সনে এ ফিচার যুক্ত করা হয়েছে। ২০২২ সালে প্রথম প্লাটফর্মটিতে ভয়েস টু টেক্সট সুবিধা আনা হয়েছিল। কিন্তু সে সময় শুধু টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য এর ব্যবহার সীমিত ছিল। এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফ্রি ভার্সন ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে দুবার এ ফিচার ব্যবহার করতে পারবে। টেকটাইমস