স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে কমিউনিকেশন বা যোগাযোগের জন্য স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ভারত। মার্কিন ধনকুবের ইলোন মাস্ক মালিকানাধীন কোম্পানির সঙ্গে এটি এশিয়ার দেশটির প্রথম কোনো চুক্তি। উচ্চক্ষমতাসম্পন্ন এসব স্যাটেলাইটের মাধ্যমে ভারতের ব্রডব্যান্ড ইন্টারনেট কমিউনিকেশনের পরিধি বাড়ানো হবে বলে রাষ্ট্রায়ত্ত নিউস্পেস ইন্ডিয়া সূত্রে জানা গেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হতে পারে। এর ওজন আনুমানিক ৪ হাজার ৭০০ কেজি। রয়টার্স
স্পেসএক্সের রকেটের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ভারত
স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে কমিউনিকেশন বা যোগাযোগের জন্য স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ভারত।










