ড্রাইভের ক্লাউড স্টোরেজ পরিষেবায় গুগল ডকসের বিকল্প পরিষেবা চালু করেছে প্রোটন। অন্যান্য পরিষেবার মতো এতেও এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা রয়েছে। কোম্পানির দাবি এটি বাজারে ব্যবহারকারীদের নতুন ধরনের অভিজ্ঞতা দেবে। প্রোটন ডকসে উন্নত ফরমেটিং ও ছবি যুক্ত করার সুবিধা রয়েছে। এছাড়া গুগল ডকসের মতো নতুন ডকুমেন্ট তৈরি, চালু ও এডিটিংয়ের অপশনও রয়েছে। ব্যবহারকারীরা ফাইল দেখা ও সম্পাদনার জন্য যে কাউকে আমন্ত্রণ জানাতে পারবেন। এনগ্যাজেট
গুগল ডকসের মতো পরিষেবা চালু প্রোটনের
ড্রাইভের ক্লাউড স্টোরেজ পরিষেবায় গুগল ডকসের বিকল্প পরিষেবা চালু করেছে প্রোটন।










