বর্তমান সময়ে ডিজিটালি রক্তচাপ পরিমাপের ফিচার সবাই খুঁজে থাকে। বিশেষ করে স্মার্টওয়াচ বা ব্যান্ড কেনার ক্ষেত্রে এ ফিচারটির চাহিদা বেশি। এ চাহিদা মাথায় রেখে ভারতের বাজারে স্টার্লিং প্রো নামের নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে বোল্ট। বোল্ট স্টার্লিং প্রোতে গোলাকার ডায়াল, মেটালিক ইউনিবডি ও স্ট্র্যাপ দেয়া হয়েছে। এছাড়া ঘূর্ণনযোগ্য ক্রাউন ও বাটনও দেয়া হয়েছে। ডিভাইসটিতে আইপ-৬৮ ওয়াটার রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে। এর ডিসপ্লে ১ দশমিক ৪ ইঞ্চির অ্যামোলেড প্যানেল। হেলথ ট্র্যাকিং ফিচার হিসেবে এতে হার্ট-রেট মনিটর, এসপিওটু, স্লিপ ও স্ট্রেস ট্র্যাকারসহ বিভিন্ন বিষয় রয়েছে। এতে রক্তচাপ মাপার ফিচারও দেয়া হয়েছে, যে কারণে সংশ্লিষ্টদের আশা এটি বাজারে প্রভাব বিস্তার করতে পারবে। স্মার্টওয়াচটিতে ১০০-এর বেশি স্পোর্টস মোড, বিল্ট ইন মাইক্রোফোন ও স্পিকার রয়েছে। বর্তমানে ১০ হাজার রুপির ওয়্যারেবল ডিভাইসেও এ ফিচার থাকে না। সেখানে বোল্ট স্মার্টওয়াচটির মূল্য নির্ধারণ করেছে ২ হাজার ৪৯৯ রুপি। কালো ও ধূসর এ দুই রঙে ডিভাইসটি কেনা যাবে। গিজমোচায়না