নেটওয়ার্ক গিয়ার নির্মাতা কোম্পানি জুনিপার নেটওয়ার্ক অধিগ্রহণ করতে যাচ্ছে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপিই)। অধিগ্রহণের চুক্তিমূল্য ১ হাজার ৪০০ কোটি ডলার। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও পরিধি বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। জুনিপারের শেয়ারহোল্ডারদের প্রতি শেয়ার বাবদ ৪০ ডলার দেয়ার কথা জানিয়েছে এইচপিই। অধিগ্রহণের বিষয়টি এমন সময়ে এল, যখন এআইয়ের পরিধি বাড়ছে এবং কোম্পানিগুলো হাজার কোটি ডলার বিনিয়োগ করছে। রয়টার্স