ইলোন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স জানিয়েছে, ভারতের আদালতের কনটেন্ট অপসারণ ব্যবস্থাকে বহাল রাখার রায়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’। প্রতিষ্ঠানটি এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে। এক্সের দাবি, এ ব্যবস্থা আইনি ভিত্তিহীন এবং মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করছে। ভারতীয় সরকার বলছে, এ ব্যবস্থা অবৈধ অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ ও দায়বদ্ধতা নিশ্চিত করে। এক্স জানিয়েছে, তারা ভারতের আইন মেনে চলছে, তবে বিদেশী প্রতিষ্ঠান হলেও এ রায় চ্যালেঞ্জ করার অধিকার তাদের রয়েছে। খবর রয়টার্স
ভারতের কনটেন্ট অপসারণ রায় চ্যালেঞ্জ করবে মাস্কের এক্স
ইলোন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স জানিয়েছে, ভারতের আদালতের কনটেন্ট অপসারণ ব্যবস্থাকে বহাল রাখার রায়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’।










