ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিকসহ বিভিন্ন প্রয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তে হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন বাড়ছে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বর্তমানে আয় বাড়িয়ে নিতে চাইছে মেটা। সেজন্য নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। এবার সেখানে ব্যবসার জন্য মেটা ভেরিফায়েড ব্যবস্থা চালু করা হয়েছে। খবর অ্যান্ড্রয়েড সেন্ট্রাল।
হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের কার্টে আইটেম যোগ করতে পারেন এবং সব সমর্থিত ইউপিআই অ্যাপ, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং আরো অনেক মাধ্যম থেকে তাদের পছন্দের পদ্ধতি ব্যবহার করে অর্থ প্রদান করতে পারেন। এখনো ফিচারটি সবার জন্য দেয়া হয়নি। শিগগির এ সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে প্লাটফর্ম সূত্রে জানা গেছে।
কেনাকাটার এ সুবিধায় অ্যাকাউন্টে সাপোর্ট এবং সুরক্ষা পেতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মেটার ব্যাজের জন্য সাইনআপ করতে পারবে। মেটা ভেরিফায়েড অতিরিক্ত প্রিমিয়াম ফিচারসহ একটি কাস্টম হোয়াটসঅ্যাপ পেজ তৈরি করা যাবে। পেজটি ওয়েব সার্চের মাধ্যমে সহজেই আবিষ্কার করা যায় এবং এটি মাল্টি-ডিভাইস সমর্থন যুক্ত, যাতে একাধিক গ্রাহক প্রতিক্রিয়া জানাতে পারবে।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্লাটফর্মে ব্যবসার সঙ্গে পরিচয় করার আগে বিজনেস অ্যাপ ব্যবহার করে ছোট ব্যবসার সঙ্গে শিগগির মেটা ভেরিফাইয়ের পরীক্ষা শুরু করবে।










