সেলফোনের ডিসপ্লে পরিবর্তনে ব্যবহারকারীদের জন্য স্ক্রিন ডিসকাউন্ট অফার দিচ্ছে রিয়েলমি। অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে এ সুবিধা পাওয়া যাবে। এ অফারে নির্ধারিত মডেলের স্মার্টফোন ডিসপ্লে পরিবর্তনের ক্ষেত্রে ছাড়ও দেবে কোম্পানিটি।
ব্যবহারকারীরা স্মার্টফোনের ডিসপ্লে পরিবর্তনের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় পাবেন। দেশের যেকোনো জায়গার সার্ভিস সেন্টার থেকে এ অফার উপভোগ করা যাবে। তবে কোনো আউটলেটে যাওয়ার আগে সেখানে ওই নির্দিষ্ট মডেলের ডিসপ্লে রয়েছে কিনা সেটি যাচাইয়ের জন্য ব্যবহারকারীদের নির্দেশনাও দেয়া হয়েছে।
যেসব মডেলের ডিসপ্লে পরিবর্তনে সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো রিয়েলমি ৯ প্রো ফাইভজি, রিয়েলমি ৯আই, রিয়েলমি সি৩৩, রিয়েলমি সি২১ওয়াই, রিয়েলমি সি২৫ওয়াই, রিয়েলমি সি৩১, রিয়েলমি নারজো ৫০এ প্রাইম, রিয়েলমি সি৩৫, রিয়েলমি সি৩০, রিয়েলমি সি২৫এস, রিয়েলমি ৮ ফাইভজি, রিয়েলমি ৬আই, রিয়েলমি জিটি নিও২, রিয়েলমি সি২১, রিয়েলমি সি২০, রিয়েলমি নারজো ৫০, রিয়েলমি ৭আই, রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন, রিয়েলমি সি১৭, রিয়েলমি সি২৫, রিয়েলমি নারজো ৩০এ, রিয়েলমি সি৩০এস, রিয়েলমি নারজো ২০, রিয়েলমি সি১১, রিয়েলমি ৫আই, রিয়েলমি ৭ প্রো, রিয়েলমি ৮, রিয়েলমি জিটি মাস্টার এডিশন এবং রিয়েলমি সি৩।
উল্লেখ্য, এ অফারগুলো কেবল রিয়েলমির অফিশিয়াল স্মার্টফোনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গত ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে এ অফার ২০২৪ সালে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি










