গত বছরের ডেভেলপার কনফারেন্সে অ্যান্ড্রয়েড অটোতে টিমস যুক্তের ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। এর প্রায় এক বছর পর আনুষ্ঠানিকভাবে এটি চালু করছে কোম্পানিটি। টিমসের মাধ্যমে গাড়িতে থাকা ইনফোটেইনমেন্ট সিস্টেমে সহজে অ্যান্ড্রয়েড ডিভাইস যুক্ত করা যাবে। খবর এনগ্যাজেট।
মাইক্রোসফট ৩৬৫ রোডম্যাপ ও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এ সুবিধাটি যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যাপটি চালু করা হলেও অ্যাপটির কার্যক্রম ও কীভাবে এটি ব্যবহার করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীরা ক্যালেন্ডার ভিউ থেকে মিটিং ও অডিও কলে যুক্ত হতে পারবে।
অ্যান্ড্রয়েড অটোর জন্য টিমস চালু করতে দেরি হওয়ার বিষয়ে মাইক্রোসফট বা গুগল কারো কাছ থেকেই কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া গুগল ২০২৩ সালের সম্মেলনে জুম ও ওয়েবেক্সে অ্যান্ড্রয়েড অটো ইন্টিগ্রেশনের বিষয়েও জানিয়েছিল।










