‘ফাইন্ড এক্স’ সিরিজের প্রিমিয়াম স্মার্টফোন পুনরায় আন্তর্জাতিক বাজারে উন্মোচন করেছে চীনের প্রযুক্তি কোম্পানি অপো। বিশ্বব্যাপী নিজেদের সম্প্রসারণ করার প্রচেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এ জন্য তারা চীনের বাইরে ফ্ল্যাগশিপ ডিভাইস বিক্রি থেকে দুই বছরের বিরতির পর গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় ফাইন্ড এক্স৮ ও ফাইন্ড এক্স৮ প্রো লঞ্চ করেছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম স্মার্টফোন নির্মাতা অপো হাই-এন্ড বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে রয়েছে বলে জানান প্রযুক্তিসংশ্লিষ্টরা। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট
বিশ্বব্যাপী পুনরায় প্রিমিয়াম ফাইন্ড এক্স সিরিজ চালু করেছে অপো
‘ফাইন্ড এক্স’ সিরিজের প্রিমিয়াম স্মার্টফোন পুনরায় আন্তর্জাতিক বাজারে উন্মোচন করেছে চীনের প্রযুক্তি কোম্পানি অপো।










