প্রযুক্তি বাজারে বিভিন্ন পণ্য বাজারজাতের ঘোষণা দিয়ে আসছে আয়ানিও। সম্প্রতি কোম্পানিটি এয়ার ১এস ও পকেট এয়ার নামে হ্যান্ডহেল্ড ডিভাইস উন্মোচন করেছে। এগুলোর সঙ্গে আরো একটি ডিভাইস এসেছে। যেটি আরজিবি ব্যাকলিট কি-বোর্ডসহ বিশ্বের প্রথম উইন্ডোজ গেমিং হ্যান্ডহেল্ড ডিভাইস বলে দাবি কোম্পানির। এ ডিভাইস সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানিয়েছে কোম্পানি। আয়ানিও স্লাইডে ৬ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল থাকবে, যার রেজল্যুশন হবে ফুল এইচডি এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৪০০ নিটস পিক। পোর্টের দিক থেকে ডিভাইসটিকে দুটি ইউএসবি৪, পিসিআইই ৪.০ এর জন্য একটি এম পয়েন্ট ২ স্লট এবং মেমোরি এক্সপানশনের জন্য একটি এসডি ৭ স্ট্যান্ডার্ড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। হ্যান্ডহেল্ডে প্রসেসর হিসেবে এএমডি জেন৪ ও আরডিএনএ ৩নির্ভর এপিইউ রয়েছে। এটি বিশ্বের প্রথম উইন্ডোজ গেমিং হ্যান্ডহেল্ড, যেটিতে আরজিবি ব্যাকলিট কি-বোর্ড থাকবে। এ ফিচার সাধারণ গেমিং নোটবুকে থাকে। এছাড়া এতে এক্স-এক্সিস লিনিয়ার মোটর, একটি সিক্স-এক্সিস জায়রোস্কোপ এবং হল ইফেক্ট জয়স্টিক ও ট্রিগার রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়া হয়নি। গিজমোচায়না