চীনের বাজারে ল্যাপটপ সেগমেন্ট আরো বাড়িয়েছে তাইওয়ানের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মাইক্রো স্টার ইন্টারন্যাশনাল (এমএসআই)। নতুন ল্যাপটপটির মডেল এমএসআই টাইটান জিপি৬৮ এইচএক্স। কোম্পানির দাবি স্মুথ ও দ্রুতগতির পারফরম্যান্স চায় এমন সব গেমারের জন্য ল্যাপটপটি তৈরি করা হয়েছে। এমএসআই টাইটান জিপি৬৮ এইচএক্স ল্যাপটপে ১৬ ইঞ্চির ডিসপ্লে ও ২.৫কে রেজল্যুশন দেয়া হয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট ২৪০ হার্টজ। নতুন ডিভাইসে স্টিলসিরিজ ব্যাকলিট কি-বোর্ড ও পরিবর্তনযোগ্য আরজিবি লাইটিং দেয়া হয়েছে। টাইটান জিপি৬৮ এ ২ ওয়াটের দুটি স্টেরিও স্পিকার ও ৭২০ পিক্সেলের আইআর ওয়েবক্যাম রয়েছে। দুটি কনফিগারেশনে ল্যাপটপটি পাওয়া যাবে। একটিতে ১৩ প্রজন্মের কোর আইনাইন ও ১২ জিবি এনভিডিয়া জিফোর্স আরটিএক্স৪০৬০ গ্রাফিকস কার্ড রয়েছে। অন্যটিতে ১৩ প্রজন্মের কোর আইসেভেন ও ১২ জিবি আরপিএক্স ৪০৮০ গ্রাফিকস রয়েছে। এগুলোয় ১৬জিবি ডিডিআর৫ র‍্যাম ও ১ টেরাবাইট এসএসডি রয়েছে। কোর আইনাইন ভ্যারিয়েন্টের মূল্য ৯ হাজার ৬৯৯ ইউয়ান বা ১ হাজার ৩৪০ ডলার। অন্যদিকে আইসেভেন ভ্যারিয়েন্টের দাম ১৩ হাজার ৪৯৮ ইউয়ান বা ১ হাজার ৮৬৫ ডলার। গিজমোচায়না