চীনের অন্যতম ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট হোল্ডিংস তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট উন্মোচনের ঘোষণা দিয়েছে। টেনসেন্ট তাদের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে একজন ব্যবহারকারী এবং এআই চ্যাটবটের মধ্যে কথোপকথনের চিত্র তুলে ধরেছে। যাতে প্রচারমূলক উপকরণ লেখায় সহায়তা করার এআইভিত্তিক চ্যাটবটের সক্ষমতা তুলে ধরা হয়েছে। চীন সম্প্রতি এআই চ্যাটবটগুলো সর্বজনীন প্রকাশের জন্য অনুমোদন দিয়েছে। টেনসেন্ট বেশ কয়েক মাস হুনইউয়ান নামে পরিচিত তার এআই মডেলটি বিকাশের জন্য কাজ করছে। টেক টাইমস
চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের চ্যাটবট চালুর ঘোষণা
চীনের অন্যতম ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট হোল্ডিংস তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট উন্মোচনের ঘোষণা দিয়েছে।










