ভুল তথ্য ছড়ানো রোধে ব্যর্থ হলে ইন্টারনেট প্লাটফর্মগুলোকে তাদের বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানার পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া সরকার। তবে গতকাল তারা পরিকল্পনাটি বাতিল করেছে। দেশটির যোগাযোগমন্ত্রী মিশেল রোল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘জনসাধারণের মতামত ও সিনেটরদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটি স্পষ্ট হয়েছে যে প্রস্তাবটি সিনেটে পাস হওয়ার কোনো উপায় নেই।’ সরকার মূলত মিথ্যা তথ্য নিয়ন্ত্রণের জন্য এ পদক্ষেপ নিতে চেয়েছিল। তবে এটি আর বাস্তবায়ন করা হবে না। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস
মিথ্যা তথ্যের জন্য সোশ্যাল প্লাটফর্মকে জরিমানার পরিকল্পনা বাতিল অস্ট্রেলিয়ার
ভুল তথ্য ছড়ানো রোধে ব্যর্থ হলে ইন্টারনেট প্লাটফর্মগুলোকে তাদের বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানার পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া সরকার।










