বৈশ্বিক পর্যায়ে ক্লাউড প্লাটফর্ম তৈরিতে নিউটানিক্সের সঙ্গে কাজ করবে মাইক্রন টেকনোলজি। নিউটানিক্সের ক্লাউড প্লাটফর্ম মাইক্রনকে অবকাঠামো তৈরিতে ব্যবহৃত উপাদান আরো কার্যকরভাবে ব্যবহারের সুবিধা দেবে। নিউটানিক্স নিরাপদ ও উন্নত প্রযুক্তি সরবরাহ করে, যা আধুনিক অ্যাপের উন্নয়নে সহায়ক। নিউটানিক্সের প্রধান নির্বাহী রাজীভ রামাস্বামী জানান, মাইক্রনকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেয়ার সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। গ্যাজেটস নাউ
নিউটানিক্সের সঙ্গে ক্লাউড প্লাটফর্ম তৈরি করবে মাইক্রন
বৈশ্বিক পর্যায়ে ক্লাউড প্লাটফর্ম তৈরিতে নিউটানিক্সের সঙ্গে কাজ করবে মাইক্রন টেকনোলজি।










