সংবেদনশীল তথ্য চুরির দাবি করে হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাদের ই-মেইল পাঠাচ্ছে বলে সতর্ক করেছে গুগল। টেক জায়ান্টটি জানিয়েছে, প্রতিষ্ঠানের নির্বাহীদের লক্ষ্য করে ওরাকল ই-বিজনেস স্যুট থেকে সংবেদনশীল তথ্য চুরির দাবি করা হচ্ছে ই-মেইলে। যদিও এ দাবির সত্যতা এখনো নিশ্চিতভাবে যাচাই করা যায়নি বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ওরাকলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি। রয়টার্স
তথ্য চুরির দাবি করে নির্বাহীদের ই-মেইল পাঠাচ্ছে হ্যাকাররা: গুগল
সংবেদনশীল তথ্য চুরির দাবি করে হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাদের ই-মেইল পাঠাচ্ছে বলে সতর্ক করেছে গুগল।










