ওয়ালেট পরিষেবায় একটি নতুন ফিচার চালু করেছে টেক জায়ান্ট গুগল। এর মাধ্যমে সন্তানদের সীমিত পরিমাণ অর্থ ব্যবহারের সুযোগ দিতে পারবেন অভিভাবকরা। ফিচারটি তাদের পর্যবেক্ষণে অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে শিশুদের ডিজিটাল পেমেন্টের সুবিধা দেবে। অভিভাবকরা ইভেন্ট টিকিট, লাইব্রেরি কার্ড, গিফট কার্ড এক জায়গায় সংরক্ষণ করতে অনুমতি দিতে পারবেন। ফিচারটি বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, স্পেন ও পোল্যান্ডে ব্যবহার করা যাচ্ছে। খবর টেকরাডার