বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল চীনের লাইফস্টাইল ব্র্যান্ড হাইফিউচার। ৫০টির বেশি দেশে সমাদৃত ব্র্যান্ডটির দেশীয় পরিবেশক হিসেবে সেলেক্সট্রার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

সেলেক্সট্রার পক্ষ থেকে জানানো হয়, উন্নত মানের পণ্য সরবরাহে বিশ্ববাজারে হাইফিউচার জনপ্রিয় একটি ব্র্যান্ড। দেশের বাজারেও লাইফস্টাইল পণ্যের চাহিদা বাড়ছে। এ চাহিদা পূরণে উদ্যোগ নিয়েছে সেলেক্সট্রা।

হাইফিউচারের ম্যানেজিং ডিরেক্টর লেভিন লাউ বলেন, ‘বিশ্ববাজারে হাইফিউচার একটি ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে সবার কাছে পরিচিত হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো আগামীর প্রযুক্তি ও এর ক্রমবর্ধমান অগ্রগতিকে প্রজন্মের হাতে আকর্ষণীয়ভাবে তুলে দেয়া। উদ্দেশ্য সফলে আমাদের দক্ষ প্রকৌশলী ও ডিজাইনারের টিম এবং নিজস্ব কারখানা রয়েছে। সেলেক্সট্রার মতো কোম্পানির সঙ্গে আমাদের এ চুক্তি বাংলাদেশের বাজারে ভালো অবস্থান তৈরিতে সাহায্য করবে।’

সেলেক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘লাইফস্টাইল টেকনোলজি কোম্পানি হিসেবে বাজারে ভালো মানের পণ্য সরবরাহ করা কোম্পানির দায়িত্ব। আমরা কোয়ালিটি ডিস্ট্রিবিউশনে বিশ্বাস করি, হাইফিউচারের সঙ্গে এ চুক্তি বাংলাদেশের বাজারে আমাদের আরো শক্তিশালী করে তুলবে।’

হাইফিউচারের বিভিন্ন পণ্যের মধ্যে বিশেষ একটি পণ্য হলো ফিউচার রিং। হাতের আঙুলে পরার বিশেষ রিংটি হাইফিউচারই বিশ্বের বাজারে প্রথম পরিচয় করিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি নারীদের জন্য বিশেষ কিছু ডিজাইনের স্মার্টওয়াচ ‘অরা’ বাজারে এনেছে। মেটালিক ফ্রেমের স্টাইলিশ স্মার্টওয়াচের মডেলগুলোয় ব্যবহার করা হয়েছে এক ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে কুইক ডায়াল, কুইক চ্যাট এবং কনট্যাক্ট বুক ম্যানেজ করার ব্যবস্থা। সেন্সরের মধ্যে রয়েছে হার্টরেট এবং স্লিপ মনিটরিং। আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্স। ব্যাটারি লাইফ সাতদিন। প্রিস্টিন সিলভার, মার্ক ব্ল্যাক ও গ্লিস্টেন গোল্ড এ তিনটি রঙে পাওয়া যাচ্ছে।