ক্রিপ্টো এক্সচেঞ্জ প্লাটফর্ম কয়েনএক্স থেকে ৭ কোটি ডলার চুরির সঙ্গে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত। সম্প্রতি ব্লকচেইনের গবেষকরা এ কথা জানান। হংকংভিত্তিক কয়েনএক্স চলতি সপ্তাহে এক্সে দেয়া এক পোস্টে জানায়, এক্সচেঞ্জের ক্রিপ্টো সংরক্ষণে যে ওয়ালেট ব্যবহার করা হয় সেটি হ্যাক হয়েছে। যার পরিমাণ ৭ কোটি ডলারের কাছাকাছি। ব্লকচেইনের গবেষণা সংস্থা এলিপটিক জানায়, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পৃক্ত ল্যাজারাস হ্যাকার গ্রুপ এ হামলা পরিচালনা করেছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে সে বিষয়ে কয়েনএক্স নিশ্চিত নয়। রয়টার্স