ব্যবহারকারীর অবস্থান সম্পর্কিত নতুন একটি ফিচার চালু করেছে মেটার টেক্সটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস। লোকেশন ট্যাগ ফিচারটি অন্যান্য সামাজিক মাধ্যম যেমন ইনস্টাগ্রাম ও ফেসবুকে আগে থেকেই রয়েছে। এখন থেকে থ্রেডসেও ব্যবহারকারী তার পোস্টে নিজের অবস্থান যুক্ত করতে পারবেন। কিছু থ্রেডস ব্যবহারকারী এরই মধ্যে পরিবর্তনটি দেখতে পাচ্ছেন, তবে এটি এখনো সবার কাছে পৌঁছেনি। মেটার তথ্যানুযায়ী, কোম্পানিটি লোকেশন শেয়ারিং ব্যবহার করে অ্যাপটিকে আরো কাস্টমাইজ করার পরিকল্পনা করছে। খবর এনগ্যাজেট