সেমিকন্ডাক্টর বা চিপ সরবরাহ চেইনের উন্নয়নে মেক্সিকোর সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দুটি দেশের মধ্যে নতুন চুক্তি সম্পন্ন হয়েছে। সম্প্রতি মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। চিপের জন্য চীন ও তাইওয়ানের ওপর নির্ভরতা কমানোর জন্য প্রেসিডেন্ট জো বাইডেন যে উদ্যোগ নিয়েছেন তারই একটি প্রতিফলন এ চুক্তি। ইউএস চিপস অ্যাক্টের অধীনে এ চুক্তি কাজ করবে। মেক্সিকোর বিদ্যমান সেমিকন্ডাক্টর শিল্প, নিয়ন্ত্রক কাঠামো এবং কর্মশক্তির চাহিদা মূল্যায়নের মাধ্যমে চুক্তি কার্যকর হবে বলেও জানা গেছে। রয়টার্স
সেমিকন্ডাক্টর সরবরাহ চেইনের উন্নয়নে চুক্তিতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো
সেমিকন্ডাক্টর বা চিপ সরবরাহ চেইনের উন্নয়নে মেক্সিকোর সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দুটি দেশের মধ্যে নতুন চুক্তি সম্পন্ন হয়েছে। সম্প্রতি মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। চিপের










