হোয়াটসঅ্যাপ গুগলের ওয়্যারওএস অপারেটিং সিস্টেমেচালিত স্মার্টওয়াচের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি নতুন অ্যাপ চালু করছে। এখন পর্যন্ত ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারতেন। তবে বিভিন্ন প্লাটফর্মে ব্যবহার অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন ছিল। ওয়্যারওএসের জন্য নতুন স্বতন্ত্র অ্যাপ্লিকেশনটি স্মার্ট ওয়াচভিত্তিক হওয়ায় আরো ফিচার ও সুবিধা দেবে। ব্যবহারকারীরা এখন থেকে সরাসরি স্মার্টওয়াচে টেক্সট দেখতে এবং রিপ্লাই দিতে পারবেন। টেক টাইমস
গুগলের ওয়্যারওএসের জন্য নতুন হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ গুগলের ওয়্যারওএস অপারেটিং সিস্টেমেচালিত স্মার্টওয়াচের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি নতুন অ্যাপ চালু করছে।










