দেশের বাজারে ইমিকি ব্র্যান্ডের নতুন স্মার্টওয়াচ ও ইয়ারফোন এবং ইমিল্যাব ও কিসিলেক্ট ব্র্যান্ডর স্মার্টওয়াচ এনেছে বিপণন প্রতিষ্ঠান মোশন ভিউ। সম্প্রতি ফেসবুক লাইভে এসে দেশের বাজারে পণ্যগুলোর উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ইমিকি এসটি-১, ইমিল্যাব ডব্লিউ-১৩ ও কিসিলেক্ট কেএস প্রো মডেলের স্মার্টওয়াচ এবং ইমিকি টি-১৩ ট্রু ওয়্যারলেস ইয়ারফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

ইমিকি এসটি-১ স্মার্টওয়াচ

ইমিকির স্মার্টওয়াচে রয়েছে ১ দশমিক ৭৮ ইঞ্চির বর্গাকার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজল্যুশন ৩৬৮×৪৪৮ পিক্সেল। স্মার্টওয়াচের ডিসপ্লেটিতে ১০০টি ভিন্ন ওয়াচফেস ব্যবহার করে পছন্দসইভাবে সাজিয়ে নেয়ার সুযোগ রয়েছে। ৩২০ পিক্সেল ইঞ্চির ডিসপ্লের ব্রাইটনেস ৫০০ নিটস হওয়ায় সূর্যের আলোয় দেখতে কোনো সমস্যা হয় না। ঘড়িটিতে স্মার্ট কলিং ফিচারে সরাসরি কল করা ও কল রিসিভ করা যাবে; দেখা যাবে সব নোটিফিকেশনও। ২৬০ এমএএইচ ব্যাটারি সাতদিনের ব্যাকআপ নিশ্চিত করবে, স্ট্যান্ডবাই মোডে চলবে ৩০ দিন। ১০০টি ভিন্ন স্পোর্টস মোডের পাশাপাশি রিয়েলটাইম হার্ট রেইট মনিটর, ব্লাডে অক্সিজেন, স্লিপ ট্র্যাকারের মতো ফিচার রয়েছে ডিভাইসটিতে। আইপি-৬৮ গ্রেডের ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার ১.৫ মিটার পানির নিচ পর্যন্ত ঘড়িটির কার্যকারিতা রক্ষা করবে। এক বছরের ওয়ারেন্টিসহ ইমিকি এসটি-১ স্মার্টওয়াচটি কেনা যাবে ৪ হাজার ৪৯০ টাকায়।

ইমিকি টি-১৩ 

ইমিকি ব্র্যান্ডের ট্রু ওয়্যারলেস ইয়ারফোনটির দাম ১ হাজার ৫৯০ টাকা। ৮ মিলিমিটার ডাইনামিক ড্রাইভারের ইয়ারফোনে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি ব্যবহার করায় ১০ মিটার দূর পর্যন্ত এটির সংযোগ পাওয়া যাবে। কেসে ৪৮০ এমএএইচ ব্যাটারি সি টাইপ চার্জিং পোর্টে কেসটি একবার ফুল চার্জ হতে দেড় ঘণ্টা সময় নেয়। কেস থেকে ইয়ারফোন চার্জ হতে সময় লাগবে ১ ঘণ্টা। আর একবার ইয়ারফোন চার্জে টানা ৪-৪.৫ ঘণ্টা চলবে। ইয়ারফোনটিতে রয়েছে তিন মাসের ওয়ারেন্টি।

ইমিল্যাব ডব্লিউ-১৩ 

ইমিল্যাব ডব্লিউ-১৩ স্মার্টওয়াচে ম্যাগনেটিক ও সিলিকন দুটি ভিন্ন ধরনের স্ট্রাপ পাওয়া যাবে। এটিতে ১.৪৩ ইঞ্চির গোলাকার অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে, সঙ্গে থাকছে অলওয়েজ-অন-ডিসপ্লে (এওডি) ফিচার। স্মার্ট ব্লুটুথ কলিং, শতাধিক স্পোর্টস মোড, হেলথ ও ফিটনেস ট্র্যাকিংয়ের নানা ফিচার যুক্ত স্মার্টওয়াচটি পাওয়া যাবে ৫ হাজার ৫৯০ টাকায়। সঙ্গে এক বছরের ওয়ারেন্টি রয়েছে।