জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। যদিও নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। এক্ষেত্রে টিকটক অ্যাপ ব্যবহারে কোনো পরিবর্তন আসবে না। কানাডিয়ানরা এখনো টিকটকের কনটেন্ট ডাউনলোড, ব্যবহার ও তৈরি করতে এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এ প্লাটফর্মে বিজ্ঞাপন দেয়া চালিয়ে যেতে পারবে। এদিকে টিকটক জানিয়েছে, কানাডায় তাদের অফিস বন্ধ হওয়ার ফলে শতাধিক কর্মী চাকরি হারাবেন। তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে। খবর টেকক্রাঞ্চ
নিরাপত্তা উদ্বেগের কারণে কানাডায় টিকটকের অফিস বন্ধের সিদ্ধান্ত
জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা।










