স্মার্টফোনে আন্ডার ডিসপ্লে ক্যামেরার ব্যবহার দীর্ঘদিন থেকেই। এর মধ্যে জিটিই তাদের ডিভাইসে চতুর্থ প্রজন্মের আন্ডার ডিসপ্লে ক্যামেরা ব্যবহার করছে। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এ ইনার ডিসপ্লে ব্যবহার করছে। অ্যাপল আন্ডার ডিসপ্লে ক্যামেরার আইফোন তৈরিতে কাজ করছে বলেও গুঞ্জন রয়েছে। এ তালিকায় নতুন করে যুক্ত হলো গুগল। কোম্পানিটি আন্ডার ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তি ব্যবহারে নতুন পেটেন্ট আবেদন করেছে। ধারণা করা হচ্ছে ভবিষ্যৎ পিক্সেল ডিভাইসে এ ক্যামেরা ব্যবহার করা হবে। ইউরোপিয়ান পেটেন্ট অফিসে আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ফেসিং ক্যামেরার একটি নতুন আবেদনও করেছে প্রযুক্তি জায়ান্টটি। এ পেটেন্ট কোনো হোল পাঞ্চ বা নচ তৈরি করা ছাড়াই গুগলের পিক্সেল ডিভাইসে আন্ডার ডিসপ্লে ক্যামেরা ব্যবহারের সুবিধা দেবে। পেটেন্ট আবেদনটি এমন একটি সিস্টেমের বর্ণনা দিয়েছে যা কোনো নচ, কাটআউট বা পাঞ্চ হোল ছাড়াই ডিসপ্লের নিচে ক্যামেরা ব্যবহারের সুবিধা দেবে। এ ক্যামেরা ডিসপ্লের মধ্য দিয়ে যে আলো প্রবেশ করে সেটি গ্রহণ করে কার্যক্রম সম্পন্ন করে। গিজমোচায়না
আন্ডার ডিসপ্লে ক্যামেরার পিক্সেল আনবে গুগল
স্মার্টফোনে আন্ডার ডিসপ্লে ক্যামেরার ব্যবহার দীর্ঘদিন থেকেই। এর মধ্যে জিটিই তাদের ডিভাইসে চতুর্থ প্রজন্মের আন্ডার ডিসপ্লে ক্যামেরা ব্যবহার করছে।










